সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় চরমোনাই পীরের শোক

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ AM
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম © সংগৃহীত ও সম্পাদিত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন শান্তিরক্ষী হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রবিবার (১৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

আরও পড়ুন: সিরিয়ায় গুলিতে দুই মার্কিন সেনা নিহত

এতে আরও বলা হয়, পীর সাহেব চরমোনাই নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের পরকালীন শান্তির জন্য দোয়া করেছেন এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যেভাবে আত্মদান করলেন তা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

 

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now