সিরিয়ায় গুলিতে দুই মার্কিন সেনা নিহত

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ AM
সিরিয়ায় মার্কিন সেনা

সিরিয়ায় মার্কিন সেনা © সংগৃহীত

সিরিয়ার পালমিরাতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। 

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। খবর আল-আরাবিয়ার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এরআগে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা।

এই সেনাদের ওপর আইএসআইএসের মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়।

মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএসের সন্ত্রাসী ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালিয়েছে।

হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, যে বর্বর এই হামলা চালিয়েছেন তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণ নেই।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬