জামায়াত আমিরকে শুভেচ্ছা জানালেন চরমোনাই পীর

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১০:০৭ AM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পুনরায় নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রবিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

চরমোনাই পীর বলেন, ‘ডা. শফিকুর রহমান তার দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহন হবে বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন : কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি ভাগাভাগি করেছেন, প্রশ্ন রাশেদের

তিনি আরও বলেন, বয়সের বাধাকে উপেক্ষা করে তিনি যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন তার মধ্যে আগামীর বাংলাদেশের জন্য শুভবার্তা রয়েছে। আমি তার সুস্থতা কামনা করি এবং আমিরের দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।

উল্লেখ্য, ২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘোষণা করেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। 

৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬