তারেক রহমানকে এক নজর দেখতে ভোলা থেকে সাইকেলে ঢাকার পথে আব্বাস

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ AM
 শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি

শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি © টিডিসি ফোটো

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে তাকে এক নজর দেখার আশায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভোলার এক বিএনপি নেতা। প্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা প্রেস ক্লাব ভবনের সামনে থেকে ধানের শীষ প্রতীকে মোড়ানো পোশাক পরে তিনি প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল যাত্রা শুরু করেন।

আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পেশায় তিনি একজন ট্রাকচালক।

তার পায়ে চালিত সাইকেলের সামনে ও পেছনে জাতীয় ও দলীয় পতাকা লাগানো রয়েছে। সাইকেলের সামনে তারেক রহমানের ছবি সংবলিত একটি ফেস্টুনে লেখা ‘নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই' তাকে বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই।’ এছাড়া পুরো শরীরজুড়ে তিনি ধারণ করেছেন বিএনপির প্রতীক ধানের শীষ।

আব্বাস মিয়াজি জানান, তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্র ধরেই শৈশব থেকেই তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। গত ১৬ বছরে শত মামলা ও হামলার ভয় উপেক্ষা করে দলের সব কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আওয়ামী লীগের শাসনামলে অনেক সময় ভয়ে গোপনে গোপনে দলীয় কর্মসূচিতে যেতে হতো। এ কারণে আমার বিরুদ্ধে সাতটি মিথ্যা মামলা দেওয়া হয়। এখনো তিনটি মামলা চলমান রয়েছে।'

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই আবেগ থেকেই প্রায় ২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

আব্বাস মিয়াজির ভাষায়, 'দীর্ঘদিন ভয় আর দমন-পীড়নের মধ্যে রাজনীতি করেছি। সেই ভয়কে জয় করতেই এই সাইকেল যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখতে পারলেই আমার সব কষ্ট সার্থক হবে।'

চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬