মনোনয়ন ফরম তুললেন তারেক রহমান

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলেন দলটির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিষয়টি নিশ্চিত করেছে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির নেতারা দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়) থেকে মনোনয়ন ফরম কিনেছেন।’

যদিও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন: হাদির কবরের পাশে কুকুরের ছবিটি বানোয়াট: পুলিশ

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬