ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।

জানা গেছে, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬