২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী জেলা এনসিপির কমিটি বাতিলের দাবি

০১ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ AM
২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি

২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি © টিডিসি ফটো

রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনকারীরা।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর বাটা মোড়ে এ দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় জুলাইযুদ্ধা সুমাইয়া আক্তার অভিযোগ করেন, নতুন কমিটিতে কয়েকজন বিতর্কিত ব্যক্তি এবং ক্ষমতাসীন দলের সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দলীয় আদর্শ ও জুলাই আন্দোলনের চেতনা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তার দাবি, এ সিদ্ধান্ত মাঠের প্রকৃত নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

সুমাইয়া আক্তার আরও অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত সাইফুল ইসলাম জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্রসমাজের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দুর্বল করার চেষ্টা করেছিলেন। আরও দুঃখজনক হলো জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্রসমাজের ওপর গুলি চালানো আওয়ামী সন্ত্রাসী ‘শুটার রুবেল’-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এরপরও তাকে জেলা কমিটির শীর্ষ পদে অনুমোদন দেওয়া শহিদ ও আহতদের রক্তের প্রতি চরম অবিচার বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আন্দোলনের কঠিন সময়ে যারা রাজপথে সংগ্রাম করেছেন, তাদের উপেক্ষা করে বাইরের ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের প্রকৃত সংগ্রামী, ত্যাগী ও নিবেদিত কর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে আন্দোলনকারীরা প্রতীকী একটি মূর্তি-ভাস্কর্য রাস্তায় আগুন দিয়ে প্রতিবাদ জানান এবং নানা স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাইযুদ্ধা সুমাইয়া আক্তার, আব্দুর বাশির, সোয়াইব আহমেদ, আব্দুল মালেক, আবু রাহিমসহ আরও অনেকে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence