এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক রাকিব

৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
মোহাম্মদ রাকিব

মোহাম্মদ রাকিব © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘ইসলাম বিদ্বেষ’, ‘রাজনৈতিক বিপথগামিতা’, ‘অর্থ কেলেঙ্কারি’সহ একাধিক গুরুতর অভিযোগ তুলে দলটির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের প্রতিষ্ঠাকালীন সংগঠক মোহাম্মদ রাকিব সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। 

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে রাকিব লিখেন, ‘আমি মুহাম্মদ রাকিব—সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন; এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। শুরু থেকেই এনসিপি রাজনৈতিক ভুলের মধ্যে পথ চলেছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে অনেক তরুণ এনসিপিতে যুক্ত হলেও দলটি জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক রাজনীতি ছাড়িয়ে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রিপাড়ানির্ভর রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক আদর্শের পরিপন্থী।’

তিনি আরও উল্লেখ করেন, এনসিপির বিভিন্ন শীর্ষ নেতার বিরুদ্ধে আর্থিক কেলেংকারী ও অপকর্মের অভিযোগ রয়েছে, যা গণ-অভ্যুত্থান-সংগ্রামী তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাকিব অভিযোগ করেন, ‘সম্প্রতি একজন বাউলের আল্লাহকে নিয়ে কটূক্তির পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষী অংশ অবস্থান নিয়েছে, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা দেখা যাচ্ছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে।’

সবশেষে তিনি ঘোষণা করেন, দলের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও নীতিভ্রষ্ট দিকচ্যুতির কারণে এনসিপির প্রাথমিক সদস্যপদ ও কেন্দ্রীয় সংগঠকের পদ থেকে পদত্যাগ করছেন।

উল্লেখ্য, এর আগে মোহাম্মদ রাকিব ছাত্র অধিকার পরিষদের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9