রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৬ PM
বিএফইউজের দ্বিবার্ষিকী সম্মেলন বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএফইউজের দ্বিবার্ষিকী সম্মেলন বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি

রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিকী সম্মেলনে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দল বলেন বা সরকারি দল বলেন, তাহলে সেটা কোনো দিন হয় না। গত ১৫  বছরে ফ্যাসিবাদ, অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করব আপনাদের নেতৃবৃন্দকে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করেন।’

তিনি বলেন, ‘এখানে মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল) সাহেব সঠিকভাবে বলেছেন যে, সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দেওয়া, তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়নের মূল যে কাজটা তাদের দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা সেটাই বোধয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

নির্বাচনের জন্য জাতি উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে, এমন একটা সময় এখন…যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা (নির্বাচন) চাই।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মতপ্রকাশের স্বাধীনতা, সেটিকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। ঐক্য থাকবে মূল জায়গায় ঐক্য থাকবে কিন্তু ভিন্নতা তো থাকবে। গণতান্ত্রের মূল কথা এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হবো না কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য জনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার প্রচার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু বিরত থাকা উচিত।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বিবার্ষিকী সম্মেলন হয়। এ সম্মেলনে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১৮ অঙ্গ ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেন। বিকেলে রয়েছে কর্ম অধিবেশন যেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence