ইসলামি আট দলের ৭ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
ইসলামী আট দলের লোগো

ইসলামী আট দলের লোগো © সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আগামী সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ইসলামী আটটি দল। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করবে এসব দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।’
 
গণভোটে হ্যাঁ বিজয়ী করতে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যাতিত সব বিভাগে সমাবেশ করা হবে৷’
 
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে তাতে এক-দুজনের ফাঁসির রায় খুব অল্প বিচার৷ আটদলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে৷ অন্য দলের জন্যও দরজা উন্মুক্ত রয়েছে৷’

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬