নির্বাচনে আজহারীর প্রার্থী হওয়ার গুঞ্জন, যা বলছে জামায়াত

১৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM
জামায়াত আমিরের সঙ্গে আজহারীর সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে আজহারীর সাক্ষাৎ © সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের। 

আরও পড়ুন: সেই ‘১০০১ শিক্ষকের বিবৃতি’র নেপথ্যে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক নাকি অন্য কেউ?

তিনি বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।

এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। 

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে  এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950