কসবায় বিএনপির দু’ শতাধিক নেতার জামায়াতে যোগদান

১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ PM
বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমরান হোসেন,মজু মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দল থেকে  দু’শতাধিক  জামায়াতে  যোগদান করেছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা যোগদান করেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এব্বং আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বি-বাড়ীয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম ,কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি ,সেক্রেটারী গোলাম।

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক,সাবেক সেক্রেটারি আল আমিন সরকার ,সাবেক শিবির নেতা আমীর হোসাইন,ইমরান হোসাইন,মাওলানা আব্দুল হালিম,মনির হোসেন প্রমুখ।

আতাউর রহমান সরকার নতুন যোগদানকৃত নেতা-নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দূর্নীতিবাজট, চাঁদাবাজদেরকে ভোট দিবেনা।

 

উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬