রাতে বিএনপির নীতিনির্ধারণী কমিটির বৈঠক

১৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
বিএনপির দলীয় পতাকা

বিএনপির দলীয় পতাকা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।

বৈঠকের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন: সাত কলেজের প্রস্তাবিত মডেলের পক্ষে অধিকাংশ উপাচার্য, বিপক্ষে অ্যালামনাইরা

উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে পুলিশের সাবেক আইজির।

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের
  • ২৬ অক্টোবর ২০২৬
রেকর্ড দেড় কোটি টাকায় দল পেলেন শেখ মেহেদী
  • ২৬ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশ ধোঁয়াশা কাটিয়ে দল পেলেন রিশাদ
  • ২৬ অক্টোবর ২০২৬
বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬