হাসিনার বিরুদ্ধে রায়ের আগে ফেসবুক পোস্টে যা বললেন মির্জা ফখরুল

১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৮ AM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার (১৭ নভেম্বর)। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বেলা ১১টার দিকে পোস্টটি দেন বিএনপি মহাসচিব। এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে।

আরও পড়ুন: হাসিনাকে একবার নয়, হাজার বার মৃত্যুদণ্ড দিলেও কম হয়ে যায়: স্নিগ্ধ

তিনি বলেন, ‘আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্যবিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে! মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ, আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬