শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার 

১৭ নভেম্বর ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৫ AM
ট্রাইবুনাল এলাকায় নিরাপত্তা জোরদার 

ট্রাইবুনাল এলাকায় নিরাপত্তা জোরদার  © টিডিসি ফটো

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, এবিপিএন, বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান করছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অপরদিকে ট্রাইবুনালের মাজার গেটের সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। সেখানে অবস্থান নিয়ে তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা জানিয়েছেন, ট্রাইবুনালের রায়ের পরে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালত এই মামলার রায়ের দিন ঠিক করেন। গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬