স্ত্রী মেয়েসহ জাহাঙ্গীর কবির নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৭ নভেম্বর ২০২৫, ০১:০৪ PM
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক © সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আরমিন রাখীর ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংকের হিসাবে ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা রয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির  উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং তাদের কন্যা এস. আমরীন রাখীর নামে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ১৭.৫৫ কোটি টাকা জমা এবং ১৪.৬২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তদন্তে ধারণা পাওয়া যায় যে এই টাকার উৎস বৈধ নয়। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থকে লুকাতে বা আড়াল করতে এ লেনদেন করা হয়েছে, যা মানিলন্ডারিংয়ের অপরাধ।

আরও পড়ুন : মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু

এছাড়াও তাদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবের টাকা অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা রয়েছে বলে দেখা গেছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9