মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরু

১৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৯ PM
ভিডিও থেকে নেওয়া

ভিডিও থেকে নেওয়া © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন প্রিজনভ্যানে করে প্রায় এক বছর ধরে কারাগারে থাকলেও তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন। মামুনের সাক্ষ্যের ভিত্তিতে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে।

এর আগে, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬