তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের

০৯ নভেম্বর ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ AM
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চব্বিশের শহীদ পরিবারের সদস্যরা 

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চব্বিশের শহীদ পরিবারের সদস্যরা  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে একযোগে কাজ করতে চেয়েছেন তারা।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পরিবারগুলোর সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এ কথা জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।

আরও পড়ুন : থানার ভেতরেই অনশনে প্রাথমিকের ৫ শিক্ষক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9