‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’— সমালোচনার জবাবে আবেগঘন পোস্ট স্নিগ্ধর

০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © সংগৃহীত

বিএনপিতে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার জবাবে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।  শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে তিনি নিজের প্রতি আসা প্রতিটি মন্তব্যই পড়েছেন—একটিও বাদ দেননি।

তিনি লেখেন, অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন প্রাণ উজাড় করে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আবার অনেকেই ঝাড়ছেন রাগ, কেউ লিখছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি, কেউ বলছেন অযোগ্য, কেউ বলছেন ক্ষমতার লোভী। তবে এসব সমালোচনায় আমার কোনো রাগ হয়নি বলেও জানান স্নিগ্ধ। বরং সেটাকেই আমি দেখছি ভালোবাসার অন্য রূপ হিসেবে। আমার ভালো লেগেছে কারণ, এই যে আপনারা আমাকে বকাবকি করছেন, শাসন করছেন এটা তো করেন তাকেই যাকে নিজের মনে করেন।

স্নিগ্ধ আরও লেখেন, জুলাইয়ের সেই রক্তাক্ত দিনের পর তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে গেছে। আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ একটা ছেলে ছিলাম। কিন্তু জুলাইয়ের সেই দিনটা... সেই একটা গুলি আমাদের সবকিছু এলোমেলো করে দিয়েছে।

তিনি জানান, রাজনীতিতে আসা তার শখ নয়, বরং প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত। শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে, এই সিস্টেমটাকে বদলাতে হলে, আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি হয়।

পোস্টের শেষভাগে তিনি লেখেন, যারা আমাকে ভালোবাসেন, আর যারা এখন ঘৃণা করছেন, আপনারা সবাই আসলে একই জিনিস চান: মুগ্ধর আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এসেছি আমাদের হারানো ভাইবোনদের শুরু করা যাত্রার যাত্রী হতে। আমি থাকব সব গালি সহ্য করে, সব অপমান মেনে নিয়ে শেষ পর্যন্ত থাকব। কারণ আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাঈদ, হেরে যাবে জুলাই।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9