এনসিপি নেত্রী

নিজের পয়সায় পোস্টার বানিয়ে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’, ভাবতেই শরম লাগে

০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
ডা. মাহমুদা মিতু

ডা. মাহমুদা মিতু © সংগৃহীত ও সম্পাদিত

নির্বাচন করতে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। এটি ভাবতেই ‘শরম’ পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাস্যরসাত্মক এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাত সোয়া নয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোস্টটি শেয়ার দেন ডা. মিতু। পোস্টে অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টার যুক্ত করেছেন তিনি। পোস্টারে বলা হয়েছে, ‘ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু।’

পোস্টের ক্যাপশনে এনসিপির এই নেত্রী লিখেছেন, ‘একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোষ্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা। শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।’

সাথে শেয়ার করা পোস্টারের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬