মনোনয়ন ফরম বিক্রি শুরু করল এনসিপি

০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
এনসিপি লোগো

এনসিপি লোগো © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬