নভেম্বরে দেশে আসছেন না তারেক রহমান

০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নভেম্বরেই দেশে ফিরছেন (চলতি মাসে)’ বলে গত মাসের শেষে দিকে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির নেতা সালাহউদ্দিন আহমদ। তবে চলতি মাসে তিনি দেশে ফিরছেন না। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন তিনি।

আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ( অব.) ফজলে এলাহী আকবর।

তিনি বলেছেন, আগামী ডিসেম্বর মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আজ শনিবার (৮ নভেম্বর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফজলে এলাহী আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 

ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছি আমরা। 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার আগে লন্ডন থেকে সরাসরি পবিত্র ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয় বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

বিএনপি সূত্রে জানা যায়, দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি প্রস্তুত হচ্ছে। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে।

এ ছাড়াও তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081