ধানের শীষ নিয়ে লড়বেন খালেদা জিয়াসহ যে ১০ নারী প্রার্থী

০৩ নভেম্বর ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪১ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে পূর্ণাঙ্গ তালিকা দেয়নি দলটি। ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। বাকিগুলো আসন শরীকদের সাথে সমন্বয় করে প্রার্থী ঘোষণা করা হবে।

সোমবার (৩ নভেম্বর) ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় ১০ জন নারী রয়েছেন। এর মধ্যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

এ ছাড়া, ফারজানা শারমিন নাটোর-১, মোছা. সাবিরা সুলতানা যশোর-২, ইসরাত সুলতানা ইলেন ভুট্টু ঝালকাঠি-২, সানসিলা জেবরিন শেরপুর-১, আফরোজা খান রিতা মানিকগঞ্জ-৩, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, শামা ওবায়েদ ফরিদপুর-২, মোছা. তাহসিনা রুশদীর সিলেট-২, নায়াব ইউসুফ কামাল ফরিদপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬