তুলি-ইশরাকসহ ঢাকায় ধানের শীষ পেলেন যারা

০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ PM
সানজিদা ইসলাম তুলি, ইশরাক হোসেন ও ধানের শীষ প্রতীক

সানজিদা ইসলাম তুলি, ইশরাক হোসেন ও ধানের শীষ প্রতীক © টিডিসি সম্পাদিত

সারাদেশে ২৩২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। বাকি ৭টি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা হলেন- ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ মো. শফিকুল ইসলাম খান, ঢকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

অপরদিকে ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা ২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬