নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
জামায়াত লোগো ও নাসিরুদ্দিন পাটওয়ারী

জামায়াত লোগো ও নাসিরুদ্দিন পাটওয়ারী © টিডিসি সম্পাদিত

জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামালা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

আরও পড়ুন: বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী কারা, তালিকা দেখুন এখানে

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা জনাব নাসির উদ্দিন পাটওয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬