দেশে ফিরছেন জামায়াত আমির

০৩ নভেম্বর ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরছেন বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন ভোরে তিনি দেশে ফিরবেন বলে দলটির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।

এক বার্তায় বলা হয়েছে, ‘আগামীকাল ভোরে আমীরে জামায়াত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।’ জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান জামায়াত আমির শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যান তিনি। 

আরও পড়ুন: তিন মাস পর সারাদেশের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউইয়র্কে সংবাদ সম্মেলনেও অংশ নেন জামায়াত আমির। পরে তিনি যুক্তরাজ্যও সফর করেন বলে জানা গেছে। সফর শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন ডা. শফিকুর রহমান।

২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘোষণা করেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬