সংঘর্ষের ঘটনায় ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত

০২ নভেম্বর ২০২৫, ০৮:২৯ AM
বিএনপি-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

বিএনপি-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন এই দলের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ওই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজনৈতিক পরিস্থিতি।

ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক ও পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করেন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এদিকে শনিবার রাতে এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ ঘটনার জন্য বিএনপির একটি পক্ষকে দায়ী করেন। তিনি লেখেন, ‘এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুন্ন হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা।’ শেষে তিনি আরও লেখেন, ‘ঐক্যের কোন বিকল্প নাই।’

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬