জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা

২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM
জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা

জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা © সংগৃহীত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রার্থী মুশাররফ হোসেন বক্তব্যকালে উপস্থিত কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন। সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ স্থানীয় নেতারা।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্তের সাথে ঘনিষ্ঠতা থাকায় দলীয় নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়েছে। ফলে এমন কাণ্ড ঘটায়।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬