ঢাবিতে পেটপুরে একবেলা খাবার খেলো অর্ধশতাধিক পথশিশু

ছাত্রদল নেতা রাজুর উদ্যোগ

২৪ অক্টোবর ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ PM
পথশিশুদের খাবার বিতরণ ছাত্রদল নেতা রাজুর

পথশিশুদের খাবার বিতরণ ছাত্রদল নেতা রাজুর © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে একবেলা খাবার খাওয়ানো হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই আয়োজন করা হয়। 

এ সময় ক্যাম্পাসে থাকা পথশিশুদের পেটপুরে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এ আয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেটপুরে একবেলা খাবার পেয়ে খুশি পথশিশু আছিয়া। তিনি বলেন, আমি ক্যাম্পাসে ফুল বিক্রি করি। অনেক দিন পর পেটপুরে একবেলা খাওন পেয়েছি। খাওন অনেক মজা হয়েছে। বড় ভাইরা ডেকে এনে খাবার দিছে।

পথশিশুদের জন্য রান্না করা খাবার

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদ বলেন, পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। এটা আনন্দের, ভালো লাগছে তাদের একবেলা খাওয়াতে পেরে। পাশাপাশি জাতীয়তাবাদী সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পথশিশুরা বেশির ভাগ সময় ভালো খাবার পায় না। তাই চেয়েছি তারা যাতে একবেলা ভালো খাবার খেতে পারে। তাই তাদের নিয়ে এই আয়োজন করেছি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬