প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সরকারে থাকা ‘দলীয় লোকদের’ অপসারণ চেয়েছে বিএনপি

২১ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ব্রিফিংকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ব্রিফিংকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে উপদেষ্টা পরিষদে থাকা দলীয় লোকদের অপসারণের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সাথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরের দাবিও জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংকালে বিএনপি মহাসচিব দলীয় এই দাবির কথা জানান।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক উদ্বেগ নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটি বলেছি। সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানিয়ে এসেছি।

বিএনপি মহাসচিব বলেন, প্রথমেই দরকার হবে প্রশাসন যে নিরপেক্ষ- সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয়ে এখনো যারা আছেন চিহ্নিত ফ্যাসিস্ট, তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা দিতে বলেছি।

জেলা প্রশাসনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা যেখানে মনে করছেন যে যারা পুরনো ‘ফ্যাসিস্ট সরকারের’ স্বার্থ পূরণ করছে তাদের অপসারণের দাবি জানিয়েছেন তারা। বলেন, পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও নিরপেক্ষ অবস্থার কথা বলেছি। উচ্চ আদালতেও এখনো যারা ফ্যাসিস্টদের দোসর আছে তাদের সরিয়ে নিরপেক্ষ বিচারক দেওয়ার কথা বলেছি।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তার দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন।

ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬