বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকবে: মির্জা ফখরুল

২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠির প্রতিনিধি দল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠির প্রতিনিধি দল © সংগৃহীত

বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকে এবং থাকবে বলে আশ্বস্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি কমিটেড, বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। সমাজে, রাজনীতিতে তাদের প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটা আমাদের প্রমিজ।’

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশ্বাসের কথা বলেন।

বিএনপি মহাসচিব তাদের সমস্যা সমূহ অবহিত হয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে। আসুন আমরা এক সাথে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক, স্বপ্ন আজিম প্রমূখ তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬