আহত আতিককে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ AM
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত আতিকুল ইসলামকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তরা আজমপুরের বাসায় আহত আতিকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতকালে আতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন নাহিদ ইসলাম। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আতিকের ডান হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে সেটি কেটে ফেলতে হয়। পরবর্তীতে তার শরীরে কৃত্রিম হাত সংযোজন করা হয়, যা সংঘর্ষের সময় খুলে পড়ে যায়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬