বিএনপি ক্ষমতায় গেলে আপনি কি প্রধানমন্ত্রী নিশ্চিত, সাংবাদিকের প্রশ্নে যা বললেন তারেক রহমান

০৬ অক্টোবর ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১১:৩৫ AM
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে আপনি কি প্রধানমন্ত্রী নিশ্চিত, বিবিসি বাংলার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না। এ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’ আজ সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। এর প্রথম পর্ব আজ প্রকাশ করা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে? বিবিসি বাংলার এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘আমার মনে হয় আপনি প্রথমদিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি ওখানে বলেছিলাম স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী আমি। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক।’

তিনি বলেন, ‘নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশআল্লাহ থাকবো আমি। আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।’

আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলেন, ‘না না সেটি তো নেব, কেন নেব না? অবশ্যই নেব।’ আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘জ্বি.. ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: নির্বাচনের সময় দেশের জনগণের সঙ্গেই থাকব, বিবিসিকে তারেক রহমান

বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে পাব, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।’ আর বিএনপির পক্ষ থেকে? এর জবাবে বলেন, ‘সে ক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কিভাবে করবে, এটি তো দলের সিদ্ধান্ত।’

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9