কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: নাহিদ ইসলাম

০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৬ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের ( নিরাপদে দেশত্যাগ) কথা ভাবছেন। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলার সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের ওপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি।
 
সাবেক এই উপদেষ্টা বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব।

তিনি আরও বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন, তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট; এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য- রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে।

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। তিনি বলেন, প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়; সেই ষড়যন্ত্র কিন্তু চলমান।

সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সঙ্গে মিলে যদি জাতীয় সরকার করত, তবে ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসত না। ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছিল।

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081