তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

২১ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২২ আগস্ট) ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। আগামী ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের এ সফরে নাহিদ প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এতে আরও বলা হয়, এছাড়া মালয়েশিয়া প্রবাসী রাজনীতিবিদ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, শিক্ষার্থীসহ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এতে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাই আন্দোলনে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ। আগামী ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬