তরুণ প্রজন্মই হবে বিএনপির প্রধান শক্তি: রুহুল কুদ্দুস কাজল

০২ অক্টোবর ২০২৫, ০৪:০৮ PM
মতবিনিময় সভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল

মতবিনিময় সভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল © সংগৃ হীত

আগামী দিনে তরুণ প্রজন্মই বিএনপির প্রধানতম শক্তি হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারুণ্যের শক্তি দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধপরিকর বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক এই সম্পাদক।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে  রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণ-অভ্যুত্থানের সকল অংশীজন রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ গঠনে কাজ করবে।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা। আইন পেশায় আমার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি সেক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে আশা রাখি। এছাড়া অঞ্চলভিত্তিক আমার রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা। আমি দল কর্তৃক মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে মহেশপুর সীমান্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো হবে। কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন করা হবে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। মহেশপুরে অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম ও কোটচাঁদপুরে অবস্থিত বলুহর মৎস‍্য প্রজেক্টকে বিশেষ মর্যাদা দেওয়া ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেতে পারে। একই সাথে গ্রামীণ সড়ক ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। এ ছাড়া তরুণ প্রজন্মকে গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত ঝিনাইদহ-৩ আসন গড়ে তোলা হবে।

বিএনপি নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন, আমরা সকলেই তার পক্ষে কাজ করব। জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। সরকার গঠনের পরে সুষম উন্নয়ন পরিকল্পনা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণ প্রজন্ম হবে বিএনপির আগামীর সরকারের প্রধানতম শক্তি। তারুণ্যের শক্তি দেশ ও জনগনের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, মিজানুর রহমানসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9