বিএনপিতে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই: আবদুল আউয়াল মিন্টু

০১ অক্টোবর ২০২৫, ১১:৩১ PM
আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি ভেতরে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যখন নির্বাচন আসবে, নমিনেশন ডিক্লেয়ার করবে, তখন বিএনপির প্রতিটি নেতাকর্মী একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে। 

বুধবার (১ অক্টোবর) রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, কাউকে নিষেধ করা বা কাউকে বন্ধ করা এগুলোর বিষয়ে বিএনপি কিছুই বলেনি। এখন সরকার যেটি করতেছে বা বলতেছে সেটির উত্তর তো আমি দিতে পারব না। আজকে আমাদের উপদেষ্টাও অনেক মন্তব্য করছেন। কেন উনারা এগুলো বলছেন তা আমরা বলতে পারব না। 

তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত এনশিউর করবে দেশে যে নির্বাচন হবে সেটি যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এ দল উধার রাজনৈতিক গণতান্ত্রিক দল। 

দেশের উন্নয়নের জন্য নির্বাচন ছাড়া উপায় নেই উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি গত ১৮ বছর দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিল। আমরা মনে করি বাংলাদেশের জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। 

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপি
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9