বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই নেতা

০১ অক্টোবর ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ PM
বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের দুই নেতা

বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের দুই নেতা © টিডিসি ফটো

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১ অক্টোবর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। 

তারা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম ও বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন। 

বিএনপিতে যোগ দেওয়া ওহিদুল ইসলাম মোশাররফ হোসেন অভিব্যক্ত করে বলেন, আমরা আগে জামায়াত করতাম। আমরা বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভালোবেসে শাহীদুল ইসলাম চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। আমাদেরকে কেউ চাপ সৃষ্টি করে নাই। আমরা স্ব-ইচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। 

মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফারুক বলেন, তারা অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে জামায়াতে যোগদান করেন। শুনেছি আবার বিএনপিতে ফিরে গেছেন।

ওইদিন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাজনীতির মাঠে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। নির্বাচনকে ঘিরে নমিনেশন অনেকেই চাইবেন। তবে আমি মনে করি আমি দলীয় মনোনয়নের যোগ্য দাবিদার। দল যোগ্য লোকের হাতেই নমিনেশন তুলে দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কর্তব্য রাজপথ থেকে শুরু করে কুঁড়েঘরে পর্যন্ত ধানের শীষের প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া। 

অনুষ্ঠানে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা মহিবুর রহমান মাফু, সাবেক যুগ্ম আহবায়ক আজমল হোসেন আজম, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, যুবদল নেতা আমজাদ বাবু বক্তব্য রাখেন।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9