লোভ-লালসা থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেকের

২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:৩৩ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের লোভ ও লালসার প্রলোভন থেকে বিরত থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন সফর শেষে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা জানান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।

লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি নেতাকর্মীদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থেকে কাজ করার এবং ব্যক্তিস্বার্থ বা লোভ-লালসা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দলের প্রতিটি স্তরে শৃঙ্খলা, ঐক্য এবং সততা বজায় রেখে কাজ করতে হবে। দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।’

এদিকে, ১২ দিনের সফল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬