বিএনপি থেকে আরও সময় পেলেন ফজলুর রহমান 

২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM
ফজলুর রহমান

ফজলুর রহমান © সংগৃহীত

শোকজের জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবারের (২৬ আগস্ট) মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে।

সোমবার (২৫ আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেওয়ায় ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে রবিবার (২৪ আগস্ট) বিকালে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান। কিন্তু দল তাকে আরও ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। 

 

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬