রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

২৪ আগস্ট ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৬:৪২ PM
রুমিন ফারহানা ও এনসিপির লোগো

রুমিন ফারহানা ও এনসিপির লোগো © সংগৃহীত

নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে ইসির পুনর্গঠনের দাবি জানিয়ে দলটি বলেছে, অন্যথায় এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে তারা।

আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি তুলে ধরেন। এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, রুমিন  ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে। আইনিব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করবো।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ, উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি, এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম, পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় দলের পার্টির অফিস হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডানপন্থি বা বামপন্থি নয়; বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন চায় এনসিপি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence