শেখ মুজিব হাসিনার থেকেও স্বৈরাচারী ছিলেন : রাশেদ খান

১৬ আগস্ট ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান © টিডিসি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ মুজিব স্বাধীনতার আগে একজন নেতা ছিলেন। তবে স্বাধীনতার পর রাষ্ট্রনায়ক হিসেবে ক্ষমতায় গিয়ে তিনি খুন, গুম, নির্যাতন, গণমাধ্যমের স্বাধীনতা হরণসহ নানা স্বেচ্ছাচারে লিপ্ত হয়েছিলেন। সে সময়কার অত্যাচার হাসিনার আমলের থেকেও ভয়াবহ ছিল বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, আজ ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। শেখ মুজিব বাংলাদেশের একজন নায়ক ছিলেন—৭১ এর পূর্ব পর্যন্ত। তাই একাত্তর এর পূর্ব নিয়ে কোনো প্রশ্ন আমি করতে চাইনা। কিন্তু ৭১-পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যখন ক্ষমতায় বসলেন, তখন গুম, খুন, নির্যাতন, গণমাধ্যমের স্বাধীনতা বিনষ্ট করা থেকে শুরু করে এমন অন্যায় নেই যা তিনি করেননি। অনেকে হাসিনা সরকারের অন্যায় দেখেছেন, কিন্তু শেখ মুজিবের আমলের অন্যায় আরও ভয়ংকর ছিল।

তিনি আরও বলেন, আজকে অনেকে ধানমন্ডি ৩২ ও টুঙ্গিপাড়ায় গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু যেদিন শেখ মুজিব বাকশাল কায়েম করেছেন, ভিন্নমত দমন করেছেন, গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করেছেন—সেদিনই তিনি নিজের অধ্যায় শেষ করে গেছেন। এদেশের জনগণ নয়, শেখ মুজিব নিজেই তার অধ্যায় শেষ করেছেন।

উক্ত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬