নুর-রাশেদসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের

০৪ জুলাই ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
নুরুল হক নুর ও  রাশেদ খান

নুরুল হক নুর ও রাশেদ খান © সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলার মূল আসামি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া দলের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে রাত ৯টার দিকে বরিশাল নগরীর ফকির বাড়ি সড়কে জাপা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পূর্বে ওই দিন বিকেলেও জাপার মিছিলে হামলার ঘটনা ঘটে।

জাপার জেলা সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আবদুল জলিল জানান, ঘটনার পর তারা কোতোয়ালী থানায় মামলা দিতে গেলে পুলিশ সেটি গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে অবশেষে মামলাটি গ্রহণে বাধ্য হচ্ছে পুলিশ।

মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরু ও রাশেদের পাশাপাশি বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আদালতের আদেশের কাগজপত্র হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬