জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে গণমিছিল করবে জামায়াত

০৪ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © লোগো

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (২ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানান। 

বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।’ 

মিয়া গোলাম পরওয়ার গণমিছিল সফল করতে সার্বিক প্রস্তুতিসহ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি  আহ্বান জানান।

বিবৃতিতে তিনি গণমিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬