জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ৩ জনের মৃত্যু, জামায়াত আমীরের শোক

২০ জুলাই ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে ৩ জন নেতাকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রবিবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘এই শ্রদ্ধাভাজন তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি নিহত ভাইদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।’

আহতদের প্রতি জামায়াত আমীর গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সেই সাথে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপনা করেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ এবং পাবনা জেলার ঈশ্বর্দী উপজেলার মোস্তাফিজুর রহমান ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কয়েকজন নেতাকমী গুরুতরভাবে আহত হয়েছেন। 

অপরদিকে সমাবেশস্থলে উপস্থিত থাকাবস্থায় রংপুর জেলার শাহ আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬