‘আমরা জীবিত, রাজপথে আছি’

১৭ জুলাই ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ফরিদপুরের জনসভায়  নাসির উদ্দিন পাটোয়ারী

ফরিদপুরের জনসভায় নাসির উদ্দিন পাটোয়ারী © টিডিসি সম্পাদিত

জীবিত আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি। 

ওই পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী লেখেন, ‘আমরা জীবিত, রাজপথে আছি। ধন্যবাদ ফরিদপুরের সহযোদ্ধারা।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভা করেছে এনসিপির নেতাকর্মীরা।  প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

পার্টির নেতারা জানিয়েছেন, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় ‘নিষিদ্ধ আওয়ামী লীগের’ হামলা ও পরবর্তী সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে আজকের ফরিদপুরের সমাবেশ বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ সমাবেশ ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে।

এর আগে, বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে  হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।   

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬