জাপার শীর্ষপদে রদবদল, মহাসচিব এখন শামীম হায়দার

০৭ জুলাই ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী © সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দলের দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের শীর্ষ স্থানীয় নেতাদের মতবিরোধের প্রাক্কালে দলের মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণা করল দলটি।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬