জাতীয় পার্টিসহ আরও ১৪ দলকে নিষিদ্ধের দাবি

১১ মে ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল

আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল © লোগো

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাকি ১৩ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। রবিবার (১১ মে)  সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ লিখেন, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদের।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে রবিবার রাতে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে রয়েছে– গণতান্ত্রিক মজদুর পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাসদ (ইনু), গণ-আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাসদ (আম্বিয়া), গণতন্ত্রী পার্টি, ন্যাপ (মোজাফফর), জাতীয় পার্টি (মঞ্জু)।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬