গণ-অভ্যুত্থান শক্তির ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত: নাছির

২২ জুন ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:২৩ PM
বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির © টিডিসি ফটো

গণ-অভ্যুত্থান শক্তির ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত, পাশাপাশি ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সরকারের আরও সম্পর্ক বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের সংলাপে প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের এই সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রলীগের দ্বারা যে অপরাজনীতি ক্যাম্পাসগুলোতে হয়েছিল, তা ৫ আগস্টের পর বন্ধ হয়েছে ও স্বাভাবিক রাজনীতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্রলীগের বিচার শুরু করা উচিত, তা এখনো দৃশ্যমান হয়নি। ছাত্রলীগের বিচার নিশ্চিত না করা হলে আবারও তারা অপকর্ম শুরু করতে পারে।

এসময় সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬