জুলাই শহীদের রক্তের অমর্যাদা করে কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

০৮ জুন ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামী সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন দেখতে চান না বলেও জানিয়েছেন।

আজ রবিবার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

জামায়াত আমীর বলেন, অন্য কোনো দেশ আমাদের দেশে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়, আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই।

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিল, তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যরা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬